খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এবার ঈদে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিনিধি:ঈদের কয়েকদিন আগে থেকেই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে সারা দেশে। ইতোমধ্যে কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। তবে ঈদের দিনও দেশের কোথাও কোথাও হানা দিতে পারে কালবৈশাখী ঝড়।মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ঈদ ২০ কিংবা ২১ মার্চ যেদিনই হোক না কেন এবার ঈদে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। শিলাবৃষ্টিও হতে পারে এবং দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।ঈদে তাপমাত্রা কেমন থাকবে জানতে চাইলে তিনি বলেন, তাপমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাপপ্রবাহের কোনো আশঙ্কা নাই।আগামী শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আজ থেকে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। এ ছাড়া বর্ধিত ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে এসে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

March 17, 2026
এবার ঈদে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT