খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:কেশবপুরে হত দরিদ্র মহিলারা পেল ৫০ টি ছাগল। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আয়োজনে হত দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থান কর্মসূচির আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর ও যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত দরিদ্র মহিলাদের মাঝে ওই ৫০ টি ছাগল বিতরণ করেন।মঙ্গলবার (১৭ মার্চ-২৬) কেশবপুর কেশবপুর পাবলিক ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে কেশবপুর উপজেলায় হতদরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ সময় তিনি অসহায় ও হতদরিদ্র মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ৫০টি ছাগল উপহার প্রদান করেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় উপস্থিত ছিলেন, নায়েব আমীর মাওঃ রিজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা সাইদুর রহমান সাইদ সাবেক জেলা ছাত্র নেতা এ্যাড ওজিউর রহমান প্রমূখ।এই কর্মসূচির মাধ্যমে অনেক পরিবার নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেলো।

ছবিঃ
১৭/০৩/২৬

March 17, 2026
কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT