খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করে তার কাগজপত্রসহ ৫ এপ্রিলের মধ্যে শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাঠাতে হবে।সোমবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের জেলাধীন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় ‘কেন্দ্র কমিটি’ নামে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠন করে আগামী ৫ এপ্রিলের মধ্যে কমিটি গঠন সংক্রান্ত কাগজপত্র উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।কেন্দ্র কমিটি যেভাবে গঠন করতে হবে: চেয়ারম্যান হবেন জেলা সদরের জন্য জেলা প্রশাসক, উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা।চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের জেলাধীন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় ‘কেন্দ্র কমিটি’ নামে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠন করে আগামী ৫ এপ্রিলের মধ্যে কমিটি গঠন সংক্রান্ত কাগজপত্র উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।কেন্দ্র কমিটি যেভাবে গঠন করতে হবে: চেয়ারম্যান হবেন জেলা সদরের জন্য জেলা প্রশাসক, উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা।সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-১ জন ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক -১ জন সদস্য হতে পারবেন (সরকারি বিদ্যালয় না থাকলে বেসরকারি বিদ্যালয়ের ২ জন)। কেন্দ্রসচিব কেন্দ্র কমিটির সদস্য সচিব হবেন।কেন্দ্রসচিব: কমিটি উল্লিখিত নিয়মে কেন্দ্রসচিব নির্বাচিত করবেন। বোর্ড অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র প্রতিষ্ঠান প্রধান কেন্দ্রসচিব হবেন।কোনো কারণে কেন্দ্র প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্রসচিব হতে না পারলে কেন্দ্র কমিটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে কেন্দ্রের আওতাধীন অন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে কোনো শিক্ষক অথবা কোনো কর্মকর্তার ছেলে, মেয়ে সংশ্লিষ্ট বোর্ডের কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না।কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা: কেন্দ্র কমিটির চেয়ারম্যান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন। কোনো অনিবার্য কারণে চেয়ারম্যান ভারপ্রাপ্ত অফিসার হিসেবে কর্তব্য পালন করতে না পারলে তিনি একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত অফিসার নিযুক্ত করবেন। এমন নিযুক্তির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, কোনো বিভাগের কোনো উচ্চপদস্থ অফিসার যেনো কোনো নিম্নপদস্থ কর্মকর্তার অধীনস্থ না হন।

March 18, 2026
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT