খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজের পর আইসিসির হালনাগাদ ওয়ানডে খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করে বোলারদের তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন মিরাজ। পুরো সিরিজে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অলরাউন্ড নৈপুণ্যে দলকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তিন ম্যাচেই কিপটে বোলিং করেন তিনি। ইকোনমি রেট ছিল দারুণ।এই পারফরম্যান্সের ফলে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় আরও দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি।শুধু মিরাজ নন, বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মুস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। ৬৫ ধাপ এগিয়ে এখন তিনি ৯৮তম স্থান ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান তামিম ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন। লিটন দাস এগিয়েছেন ১০ ধাপ, এখন তার অবস্থান ৮২তম।পাকিস্তান দলের মধ্যেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি দেখা গেছে। সালমান আলি আঘা ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায়ও তিনি তিন ধাপ এগিয়ে যৌথভাবে দশম। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় এখন যৌথভাবে ২৫তম।এদিকে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পর টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা রেটিং নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন স্যান্টনার।নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ১৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫১তম হয়েছেন। ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠেছেন ডেভন কনওয়ে। এই তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩৩ রান করার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন। একই সঙ্গে অটনিল বার্টম্যান ২৩ ধাপ এগিয়ে টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ৭৩তম স্থানে পৌঁছেছেন।

March 18, 2026
আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT