খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। কেশবপুর সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।বুধবার (১৮ মার্চ-২৬) বেলা সাড়ে ১২ টায় প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মাস্টার ওয়াজেদ আলি-এর সভাপতিত্বে এবং সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্র। প্রধান অতিথি ঈদ উপহার হিসেবে শিশুদের হাতে সেমাই, চিনি আলু, নুডুস ও ১ কেজি মুরগির মাংস তুলে দেন।অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক স্বপন বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক সুজন, সত্যজিৎ, অনুপ, সোহেলী সুলতানা, শিক্ষা সহকারি আয়া এবং শিক্ষাথীদের অভিভাবকগণ। সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা ঈদ সামগ্রী পেয়ে দারুন উৎফুল্ল।

ছবিঃ
১৮/০৩/২৬

March 18, 2026
কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT