খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

টেকনাফ ও হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৭জন আটক

[ccfic]
[cox_photocard_button]

 

খুলনার সময়ের খবর ডেক্স /চট্টগ্রাম, ০৮ মার্চ দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে টেকনাফ উপজেলাস্থ হোয়াইক্যং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা এবং কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার ০২ সহযোগীসহ আটক করা হয়। এ সময় তার বাসা হতে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার ব্যক্তি গত ০৩ মার্চ ২০২৫ তারিখ নরসিংদী হতে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিন এর আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের নিকট ২ লক্ষ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে বলে জানা যায়। আটককৃত হেলাল উদ্দিনের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪ টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।এছাড়াও গতকাল সন্ধ্যায় পৃথক অভিযানে টেকনাফ উপজেলাস্থ বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর বাজার হতে ইজি বাইক ও টমটম হতে চাঁদা তোলার সময় হাতেনাতে ০৩ চাঁদাবাজকে আটক করা হয়। অপরদিকে হাতিয়া উপজেলার ০৭ নং তমরদ্দি ইউনিয়ন বাজার সংলগ্ন ব্রিকফিল্ড এলাকা হতে মোঃ আফসার উদ্দিন জিয়া নামের আরেক অপরাধীকে আটক করা হয়েছে।আটককৃত আফসার উদ্দিন জিয়ার বিরুদ্ধে হাতিয়া থানায় তমরদ্দি ঘাটের সহিংস হামলাসহ চাঁদাবাজি ও টেন্ডার বাজির অভিযোগে মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সসংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT