খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা

ডেক্স

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির মধ্যকার মেসেজকে কেন্দ্র করে বিতর্ক এখন আইনি লড়াইয়ে মোড় নিয়েছে। অভিনেত্রীর দাবি, ইনস্টাগ্রাম মেসেজ সংক্রান্ত ওই ভিডিও ভাইরাল হওয়ার পর চাহাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।জানা গেছে, এই বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে তানিয়াকে পাঠানো চাহালের একটি মেসেজ ঘিরে। সেখানে চাহাল তানিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘কিউট’ বলে সম্বোধন করেছিলেন। একটি ভিডিওতে এমন দাবি করেন অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি। তার এ ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।তানিয়া পরে স্পষ্ট করেন, তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কথা বলেননি। আইপিএল সংক্রান্ত একটি আলোচনার সময় তিনি কেবল জানিয়েছিলেন— চাহাল তার স্টোরিতে একাধিকবার রিপ্লাই দিয়েছেন এবং একবার তাকে ‘কিউট’ বলেছিলেন।তানিয়ার মতে, ‘কাউকে প্রশংসা করার মধ্যে কোনো ভুল নেই। আমি কেবল অত্যন্ত সহজভাবে বিষয়টি শেয়ার করেছিলাম কারণ আমি প্রশংসা পেতে পছন্দ করি।’তিনি অভিযোগ করেন, চাহালের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি তাকে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করেছিলেন, যদিও এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।তানিয়া জানান, তিনি ভাবেননি ভিডিওটি এতটা ভাইরাল হবে। তিনি আরও দাবি করেন, ভিডিওটি প্রকাশের পর থেকে তিনি ক্রমাগত ট্রোলিং ও সমালোচনার শিকার হচ্ছেন এবং এর মধ্যেই চাহাল আইনি পদক্ষেপ নিয়েছেন।তানিয়া অভিযোগ করেন, এই বিতর্কের জেরে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ইমেইলের মাধ্যমে তিনি এই নোটিশ পেয়েছেন বলে জানান।কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাহাল মানহানির মামলা করায় তানিয়া স্তম্ভিত হয়ে যান। তার দাবি, তিনি বরং চাহালের প্রশংসাই করেছেন এবং দেশের প্রতি তার অবদানের জন্য তাকে সম্মান করেন। তাই তার বিরুদ্ধে মানহানির অভিযোগ কেন আনা হলো, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।তিনি বলেন, ‘যুজবেন্দ্র চাহাল আমাকে ইমেইলের মাধ্যমে মানহানির নোটিশ পাঠিয়েছেন। আমি একজন আইনজীবী নিয়োগ করেছি এবং তারা আমাকে মামলার অর্থের পরিমাণ প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন। আমি কোনো ভুল করিনি। তিনি আমাকে ‘‘কিউট’’ লিখেছিলেন, অথচ মানুষ…।’এই বিতর্ক বা কথিত আইনি পদক্ষেপ নিয়ে যুজবেন্দ্র চাহাল এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি আইপিএলে পাঞ্জাব কিংস দলের হয়ে খেলছেন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হলেও চাহাল বরাবরই এসব বিষয়ে নীরব থাকতে পছন্দ করেন।তানিয়া চ্যাটার্জি কলকাতাভিত্তিক একজন অভিনেতা এবং ডিজিটাল ক্রিয়েটর। তিনি মূলত ওটিটি প্ল্যাটফর্মের প্রজেক্ট যেমন— গান্ধী বাত সিজন ৪, উথা পটক, জাল এবং কাসাক-এ অভিনয়ের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার বড় একটি ফ্যানবেজ রয়েছে।

April 19, 2026
অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT