খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শক্তি কমেছে আবাহনীর বেড়েছে মোহামেডানের

ডেক্স

আবাহনীকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছিলেন পারভেজ হোসেন ইমন। মৌসুমের সেরা রান সংগ্রাহকদের তালিকায়ও ছিলেন তরুণ এই ব্যাটার। তবে নতুন মৌসুমে তিনি আর আবাহনীর হয়ে খেলছেন না—চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছেন ইমন।শুধু ইমনই নন, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে মোহামেডান দলে ভিড়িয়েছে গত আসরের তিন সেরা ব্যাটারকেই। ইমনের সঙ্গে দলে আছেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম। গতকাল ডিপিএলের দলবদলের প্রথম দিনে অংশ নেয় ৮টি ক্লাব। সেখানে দেখা গেছে, আবাহনীর শক্তি কিছুটা কমলেও বড়সড় শক্তি সঞ্চয় করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। প্রথম দিনের দলবদলে অংশ নিয়েছে ৮টি ক্লাব। সবচেয়ে বেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ দলবদল করেছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব।প্রিমিয়ার লিগের শিরোপা খরা কাটাতে এবার মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। মৌসুমের পর মৌসুম বড় বিনিয়োগ করেও শিরোপা জিততে না পারায় এবার কৌশল বদলে সেরা খেলোয়াড়দের নিয়েই শক্তিশালী দল গড়েছে তারা। ব্যাটিংয়ের মতো বোলিং বিভাগেও জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার ভিড়িয়েছে মোহামেডান। আবাহনী থেকেই দলে টানা হয়েছে তিন বোলার—স্পিনার তানভীর ইসলাম, পেসার রিপন মণ্ডল ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এ ছাড়া প্রাইম ব্যাংক থেকে যোগ দিয়েছেন রিশাদ হোসেনের মতো প্রতিভাবান ক্রিকেটার। তরুণ পারফরমারদেরও দলে অন্তর্ভুক্ত করে স্কোয়াডে ভারসাম্য আনার চেষ্টা করেছে ক্লাবটি। দলটির সবচেয়ে বড় তারকা জাতীয় দলের টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম। তার অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই প্রত্যাশা মোহামেডানের। অন্যদিকে, একাধিক সেরা পারফরমার হারিয়েও আবাহনী ভারসাম্যপূর্ণ দল গঠনের চেষ্টা চালিয়ে গেছে। মোহামেডানের নিয়মিত পারফরমার মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিয়েছে তারা। একই সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের জাকের আলী অনিককেও নিয়েছে শিরোপাধারীরা।তবে দলবদলে বেশি খেলোয়াড় নিয়েছে প্রাইম ব্যাংক। আগের আসরের বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিয়ে নতুন একটি দল গুছিয়েছে ক্লাবটি। তাদের মতো লিজেন্ডস অব রূপগঞ্জও। আজ দ্বিতীয় দিনের দলবদলে অংশ নেওয়ার কথা ক্লাবটির। এ ছাড়া প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব দলে নিয়েছে ১৫ জন করে ক্রিকেটার। শেষ দিনের দলবদলে অংশ নেবে ব্রাদার্স ইউনিয়ন, লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

April 19, 2026
শক্তি কমেছে আবাহনীর বেড়েছে মোহামেডানের

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT