খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম

ডেক্স :

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও সাম্প্রতিক হামলার খবরের কারণে বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে।বৃহস্পতিবার এক পর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ ডলার পর্যন্ত বেড়ে যায়। পরে কিছুটা কমলেও দিনের শেষে ব্রেন্ট ক্রুড দাঁড়ায় ১০৫ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট দাঁড়ায় (ডব্লিউটিআই) প্রায় ৯৬ ডলারে।বাজার বিশ্লেষকদের মতে, তেহরানে আকাশ প্রতিরক্ষা সক্রিয় হওয়া, অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপড়েন এবং সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা— এসব কারণে বাজারে অনিশ্চয়তা বেড়েছে।এদিকে, ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ পদত্যাগ করেছেন বলে খবর এসেছে, যা দেশটির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।অন্যদিকে, শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো সীমিত রয়েছে। যুদ্ধ শুরুর আগে এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হতো।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রাখছে এবং ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত এটি কার্যত বন্ধ থাকবে।একই সঙ্গে মার্কিন নৌবাহিনী ইরানের তেলবাহী জাহাজগুলোকে বাধা দিচ্ছে এবং কয়েকটি ট্যাংকারকে পথ পরিবর্তনে বাধ্য করেছে।বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি বাড়ানো হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। ফলে তেলের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সরবরাহ সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT