খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‘সমস্যা বিসিসিআইয়ের সঙ্গে, যুদ্ধ লাগিয়ে দিলেন আইসিসির সঙ্গে’

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। কিছুদিন আগে বিশ্বকাপ না খেলা তৎকালীন সরকারের ‘ব্লান্ডার’ বা বড় ভুল বলে মন্তব্য করেন সাকিব আল হাসান। এবার আরও একবার সেই কথাই বললেন সাকিব। সেইসঙ্গে বিসিবির সম্ভাব্য করণীয় কী হতে পারত তা নিয়েও কথা বলেছেন সাকিব আল হাসান।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘অবশ্যই (বিশ্বকাপে না খেলা) ব্লান্ডার ছিল, এখনও তো বলছি।’বিসিবি কী করতে পারত এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘প্রথমত হচ্ছে বিসিসিআই কিংবা কলকাতা নাইট রাইডার্স, যারাই এই সিদ্ধান্ত নিয়েছে (মোস্তাফিজকে বাদ দেওয়া), এটার অনেক রকম উপায় ছিল, যেটাতে সুন্দরভাবে সমাধান হতে পারত। কেন তারাসুন্দরভাবে সিদ্ধান্ত নেয়নি, উত্তরটা আমার জানা নেই। কারণ আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে, বাংলাদেশের সিরিজের কারণে তখন আইপিএলে খেলতে পারব না, তখন ওরাই আমার সঙ্গে যোগাযোগ করেছে যে, আমি নিজে থেকেই সরে দাঁড়ালে ওদের কাজটা সহজ হয়। পারস্পরিক সমঝোতায় সেভাবেই করেছি। মুস্তাফিজের সঙ্গেও তারা সেভাবে করতে পারত। দ্বিতীয়ত, মোস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই বোর্ড কথা বলতে পারতো যে, ‘একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা নিজেদের মধ্যে সমাধান করে নেই।’সাকিব এসময় আরও যোগ করেন, ‘আলোচনায় অবশ্যই সমাধান হতো। এটা তাদের (বিসিসিআই) ঘরোয়া টুর্নামেন্ট। তারা যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। সমস্যা লেগেছে তাদের সঙ্গে, আমি যুদ্ধ লাগিয়ে দিলাম আইসিসির সঙ্গে, এটা তো কাজের কথা হলো না। এখানে পলিটিক্যাল গেম খেলা হয়েছে এবং মানুষের আবেগকে পুঁজি করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে ওই সময়ের সরকার ও দায়িত্বপ্রাপ্তরা।’

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT