খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

টেকনাফে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আটক

[ccfic]
[cox_photocard_button]

খুলনার সমায়ের খবর নিউজ ডেক্স/দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ১৬ মার্চ  রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় আটককৃত মাদক সম্রাট রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানা যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT