খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

থালাপতি বিজয়কে অভিনন্দন, রাহুল গান্ধীকে তুলোধুনা করলেন মোদি

ডেস্ক :

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র সরকার ভবিষ্যতেও রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ুর সঙ্গে কাজ চালিয়ে যাবে।রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়কে অভিনন্দন জানালেও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। দীর্ঘদিনের মিত্র ডিএমকে-কে ছেড়ে যাওয়ার জন্য তিনি কংগ্রেসকে ‘পেছন থেকে ছুরি মারা’ এবং ‘পরজীবী’ দল বলে কটাক্ষ করেন।মোদি বলেন,এখন তামিলনাড়ুর পরিস্থিতি দেখুন। গত ২৫-৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারবার ডিএমকের সঙ্গে জোট কংগ্রেসকে সংকট থেকে উদ্ধার করেছে।তিনি বলেন, ২০১৪ সালের আগে কংগ্রেস যে ১০ বছর কেন্দ্রের সরকার পরিচালনা করেছে, তা অনেকাংশে ডিএমকের সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল। অথচ রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই কংগ্রেস সেই ডিএমকেকেই বিশ্বাসঘাতকতা করেছে, যারা সবসময় তাদের উন্নতির জন্য কাজ করেছে।প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার লোভে অন্ধ কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পেছনে ছুরি মেরেছে। এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে তারা আবার আরেকটি দলের কাঁধে চড়ে বসেছে।এনডিটিভি জানিয়েছে, বিজয়ের নতুন ৯ সদস্যের মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় দেখা গেছে। সেখানে টিভিকের মূল দলের সদস্যরা জায়গা পেয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রথম সমর্থন দেওয়া রাহুল গান্ধী-র কংগ্রেস থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পাননি

May 10, 2026
থালাপতি বিজয়কে অভিনন্দন, রাহুল গান্ধীকে তুলোধুনা করলেন মোদি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT