খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোল মুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে সোমবার (১৮ মে) সকাল ৯টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সড়ক ভবন ঘেরাও কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহবায়ক মোঃ তরিকুল আলম মোল্লার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট ভাইস চেয়ারম্যান এ্যাড, নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ, ও হাদিদুল মোবিন হাদি প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে মহানন্দা সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবি জানানো হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এসময় টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য প্রদান করা হবে বলে জানা গেছে। আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা বাতিল করা প্রয়োজন। তারা সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি আদায়ের আন্দোলনকে সফল করার আহ্বান জানান। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে।

May 18, 2026
টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT