খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী জর্ডান ও অস্ট্রিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ডেস্ক :

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে আছে অস্ট্রিয়া ও জর্ডান। গতকাল (সোমবার) এই দুটি দেশ তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রিয়া ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড দিলেও জর্ডান ঘোষণা করেছে ৩০ জনের প্রাথমিক দল।রাল্ফ রাগনিকের অধীনে ২৮ বছর পর প্রথম বিশ্বকাপ খেলতে নামছে অস্ট্রিয়া। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর প্রথমবার তারা বৈশ্বিক মঞ্চে। এই দলে শিরোনাম কেড়েছেন জাতীয় আইকন ডেভিড আলাবা। জায়গা মিলেছে অভিজ্ঞ খেলোয়াড় মার্কো আরনাউটোভিচ, মাইকেল গ্রেগোরিটস, মার্সেল সাবিৎজার।গত মার্চে ইংল্যান্ড ও জার্মানি থেকে দলবদল করা মিডফিল্ডার কার্নি চুকুয়েমেকা ও পল ওয়ানারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।১৬ জুন তাদের প্রথম ম্যাচ অস্ট্রিয়ার সঙ্গে। ২২ ও ২৭ জুন পরের দুটি ম্যাচ আর্জেন্টিনা ও আলজেরিয়ার সঙ্গে।অস্ট্রিয়া বিশ্বকাপ স্কোয়াড গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লাগার ও ফ্লোরিয়ান উইগেল;ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ এমওয়েন, স্টিফান পোশ, আলেকজান্ডার প্রাস ও মাইকেল সোবোদা;মিডফিল্ডার: ক্রিস্টফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিৎজার, জাভার শ্লাগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সাইওয়াল্ড, পল ওয়ানার ও প্যাট্রিক উইমার;ফরোয়ার্ড: মার্কো আরনাউটোভিচ, মাইকেল গ্রেগরিচ ও সাসা কালাইজিচ।জর্ডানের ৩০ জনের দলে শিরোনাম কেড়েছেন তারকা ফরোয়ার্ড মুসা আল তামারি। গত বছর আরব কাপে হাঁটুর চোটে পড়া স্ট্রাইকার ইয়াজান আল নাইমাত জায়গা পাননি। সাইডলাইনে প্রায় এক বছর থাকার পর ফিরেছেন অধিনায়ক এহসান হাদ্দাদ।১৬ জুন তারা অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। পরের দুটি ম্যাচ ২২ ও ২৭ জুন আলজেরিয়া ও আর্জেন্টিনার সঙ্গে।জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড গোলকিপার: ইয়াজিদ আবুলাইলা, আব্দাল্লাহ আল ফাখৌরি, আহমাদ আল জুয়াইদি, নুর বানি আত্তিয়াহ।ডিফেন্ডার: মোহাম্মদ আবুয়ালনাদি, ইউসেফ আবু আল জাজার, হুসাম আবু দাহাব, মোহাম্মদ আবু হাশিশ, মোহান্নাদ আবু তাহা, ইয়াজান আল আরব, সাঈদ আল রোসান, আহমাদ আসাফ, আনাস বাদাউই, আব্দাল্লাহ নাসিব, এহসান হাদ্দাদ, সেলিম ওবাইদ, মোহাম্মদ তাহা।মিডফিল্ডার: মোহাম্মদ আল দাউদ, নিজার আল রাশদান, নুর আল রাওয়াবদেহ, রাজায়ে আয়েদ, আমের জামোস, ইউসেফ কাশি, ইব্রাহিম সাদেহ।ফরোয়ার্ড: মোহাম্মদ আবু জ্রাইক, মুসা আল তামারি, আলী আজাইজেহ, আলী ওলওয়ান, ইব্রাহিম সাব্রা।

May 19, 2026
আর্জেন্টিনার গ্রুপসঙ্গী জর্ডান ও অস্ট্রিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT