খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কোন বোর্ডে পাশের হার কত?

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

পাসের হার ৬২. ২৫ শতাংশ.২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বোর্ড।১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এবারের ফলাফলে প্রায় সব বোর্ডেই ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে।নিচে বোর্ডভিত্তিক পাসের হারের বিস্তারিত চিত্র তুলে ধরা হলো।১.ঢাকা বোর্ড. সবগুলো বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। মোট ২ লাখ ৬০ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭৪ দশমিক ৭২ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ০৭ শতাংশ। ২.যশোর বোর্ড. পাসের হারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বোর্ড। এই বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৩.কুমিল্লা বোর্ড. কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এই বোর্ডে মোট ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী পাস করেছে। এখানেও মেয়েরা এগিয়ে; ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ। ৪.রাজশাহী বোর্ড. রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এই বোর্ডে ১ লাখ ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এখানে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। ৫.বরিশাল বোর্ড. বরিশাল বোর্ডে এ বছর পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।৬.চট্টগ্রাম বোর্ড. চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার রেকর্ড করা হয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ।৭.সিলেট বোর্ড. সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।৮.কারিগরি শিক্ষা বোর্ড. কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এই বোর্ড থেকে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।৯.দিনাজপুর বোর্ড. দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ।১০.ময়মনসিংহ বোর্ড.সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ। এই বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।১১.মাদ্রাসা শিক্ষা বোর্ড. মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এই বোর্ড থেকে মোট ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT