খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে এসএসসি ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ অনুষ্ঠিত

[ccfic]
[cox_photocard_button]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ওই সভার আয়োজন করা হয়।বুধবার (২৬ আগস্ট-২৬) দিনব্যাপী ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁন-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, আব্দুর রউফ, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, দীপঙ্কর দাস, শিক্ষক নূরুল ইসলাম খান, শিক্ষানুরাগী নাসির আহমেদ গাজী, অভিভাবক আলী আব্বাজ, স্বপন কুমার মল্লিক, লিপি বেগম প্রমুখ। সভায় কেশবপুরের ৫টি বিদ্যালয়ের ২০জন অকৃতকার্য শিক্ষার্থী, তাদের ১০জন অভিভাবক ও ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় কেশবপুর উপজেলার ভাব প্রকল্পভুক্ত ১২টি বিদ্যালয়ের ফলাফল মূল্যায়ন করাসহ পরীক্ষায় অকৃতকার্যের কারণ জানা এবং ভবিষ্যতে করণীয় নির্ধারণ করা হয়েছে। ফলাফল মূল্যায়নে মঙ্গলকোট ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে পাশ করায় ভাব বাংলাদেশ-এর পক্ষ থেকে গণিত শিক্ষক শফিকুল ইসলামকে একটি সনদপত্র ও পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এসময় আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত শিক্ষকের সাথে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT