খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট- সুনামগঞ্জজেলাবাসীর ওই জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে ঝুঁকি নিয়ে চলাবল করতে যানবাহন। ভোক্তভোগী দুটি জেলার বাসিন্দা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার সড়ক সংস্কারের দাবী করে আসলেও সংস্কার হচ্ছেনা এই জনগুরুত্বপূর্ণ সড়কের। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার দাবীতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পুরানবাজারস্থ সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখা অফিসে যৌথ জরুরী সভা করেছে সিলেট জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি ও টুকের বাজার মিনিবাস ও কোষ্টার মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।সভায় নেতৃবৃন্দ বলেছেন, ২০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ষ্ট কর্তৃপক্ষ বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকের বাজার পর্যন্ত সড়ক সংস্কার না করা হলে কর্মবিতরতীসহ কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখার সভাপতি মো এহসান আহমদ তৈমুছের সভাপতিত্বে ও সিলেট-জগন্নাথপুর-রামপাশা-লামাকাজি-টুকেরবাজার মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মো. ছুনু মিয়া, সহসভাপতি আব্দুস শহিদ, সম্পাদক মো. ইরণ মিয়া, সহসম্পাদক জুবেল মিয়া, মালিক গ্রুপের সদস্য রাইসুল ইসলাম রাসেদ, সিলেট জেলা সিএনজি চালিত (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ সিতাব, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন। এছাড়া সভায় বাস-মিনিবাস মালিক-শ্রমিক ও সিএনজি মালিক/শ্রমিক সভায় উপস্থিত ছিলেন।

August 12, 2026
দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT