খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

দিন বদলের যুগে ঈদগাঁও উপজেলার গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি গ্রামবাংলার ঐতিহ্য লাঙ্গল, জোয়াল ও মইয়ের কৃষি জমির হালচাষ। চিরায়ত পদ্ধতি ছিল এসবের সাহায্য চাষাবাদ। এটি অনেক উপকারী পদ্ধতি। কারণ লাঙলের ফলা জমির অনেক গভীর অংশ পর্যন্ত আলগা করতো। গরুর পায়ের কারণে জমিতে কাদা হত অনেক এবং গরুর গোবর জমিতে পড়ে জমির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি করতো।একসময় গ্রাম-বাংলার স্বাভাবিক চিত্র ছিল গরুর সাহায্যে হালচাষ। আধুনিকতার ছোঁয়ায় আজ গরুর হাল বিলুপ্তির পথে। হালচাষের পরিবর্তে এখন ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয়। ৮/১০ বছর আগেও নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হালচাষ করে তাদের সংসারের ব্যয়ভার বহন করত। হালের গরু দিয়ে দরিদ্র মানুষ জমি চাষ করে ফিরে পেতো তাদের পরিবারের সচ্ছলতা।আগেকার দিনে কাক ডাকা ভোরে কৃষক গরু, মহিষ, লাঙল, জোয়াল কাঁধে নিয়ে মাঠে বেরিয়ে পড়তো। এখন আর চোখে পড়েনা সে সোনালী দৃশ্য। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যে পাওয়ার টিলারসহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চালাচ্ছে জমির চাষাবাদ। তাই গরু, লাঙল, জোয়াল, মই নিয়ে জমিতে হালচাষ এখন বিলুপ্তির পথে। মুরব্বি আহমদ হোসন ও ছব্বির জানান, আগে চাষের জন্য দরকার হতো এক জোড়া গরু, কাঠের সমন্বয়ে তৈরি লাঙ্গল, জোয়াল, মই ও গরুর মুখের লাগাম । গরু দিয়ে হালচাষ করলে জমিতে ঘাস কম হয়, ফসল ভালো হয়, জমির উর্বরতা বাড়ে। এখন আধুনিকতার ছোঁয়া গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে সেসব মধু মাখা স্মৃতি। আজিম জানান, কৃষিকাজে লাঙ্গলের ব্যবহার পরিবেশ বান্ধব ও ঐতিহ্য বটে। একসময়ে পরিবারের সাথে কষ্ট হলেও গরু দিয়ে হালচাষ করতে ভাল লাগতো। ফিরে পাওয়া যাবেনা সে পুরনো দিন। এভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য।কৃষক আলম জানান, বহুজনের জীবনে অধিকাংশই সময় কেটেছে চাষের লাঙ্গল জোয়াল আর গরুর পালের সঙ্গে। গরু দিয়ে হালচাষ করলে জমির জন্য ভাল হতো। বর্তমান যুগে পূর্বেকার দিনের সেসব ঐতিহ্যময় জিনিসের দিন শেষ। এখন যান্ত্রিকতার যুগে এ দেশ।

August 12, 2026
ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT