খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

মোঃ সাইদ হোসেন, রাজশাহী প্রতিনিধি  

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। আজ ১২/ ০৮ / ২০২৬ ইং রোজঃ মঙ্গলবার সকাল ০৮.০০ ঘটিকায় সরদহ সরকারী কলেজ মাঠ হতে -চারঘাট পাইলট মাঠ পর্যন্ত প্রায় শত শত যুবকের স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক যুব ম্যারাথন দৌড় সফল ভাবে শেষ হয়।চারঘাট উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব মোঃ সুফেল রানার সভাপতিত্বে ও উপজেলা যুব সেক্রেটারি জনাব মোঃ ইব্রাহীম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ গোলাম মর্তুজাপ্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব বিভাগের সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান লিটন,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব অধ্যক্ষ মোঃ নাজমুল হক,জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওঃ মোঃ শফিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম,জেলা শিবিরের সাহিত্য সম্পাদক মোঃ নাহিদ হাসান শুভ সহ নেতৃবৃন্দ । উক্ত যুব ম্যারাথন দৌড় শেষে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ বিশ্ব যুব দিবস ২০২৬ এর সফলতা কামনা করেন।এবারের বিশ্ব যুব দিবসের প্রতিপাদ্য “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” দেশের যুব সমাজ কে যুব সম্পদ পরিণত করার জন্য সরকার সহ সকলের নিকট আহবান জানান।চারঘাটে যুবকদের জন্য নতুন কর্মসংস্থান এর ব্যবস্থা করার দাবি জানান। সারাদেশ কে মাদক মুক্ত করার জন্য সরকার ও প্রশাসনের নিকট সহযোগীতা কামনা করেন।সম্মানিত প্রধান অতিথি অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।এছাড়াও জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দাবি জানান বর্তমান সরকারের নিকট।

August 12, 2026
চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT