খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

“পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি” যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“থামিস না চল পথের স্রোতে চলতেই চাই-হয়নি বলা যে সব কথা আজ বলবোই তাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট-২৬) সকাল সাড়ে ১০ টায় যশোর নাট্যকলা সংসদে যশোর দ্যোতনা সাহিত্য পরিষদের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের পদকপ্রাপ্ত গুণীজন ছিলেন, বিশিষ্ট কবি, লেখক ও গবেষক জনাব মুহম্মদ শফি।যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন-এর সভাপতিত্বে এবং যশোর দ্যোতনা সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক কবি মঞ্জুয়ারা সোনালী ও দ্যোতনা সাহিত্য পরিষদের সহ-সম্পাদক কবি রেবেকা টপি-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন, প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন, লেখক, গবেষক,বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠক প্রফেসর ড. সন্দীপক মল্লিক, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক জনাব এ জেড এম সালেক স্বপন, লেখক, গবেষক, সংগঠক জনাব আবুল কালাম আজাদ, যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমেদ রাজু, যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি ডা. মোকাররম হোসেন, যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের সম্পাদক জনাব আলমগীর হোসেন বাবু, যশোর ইনস্টিটিউট শিশু চিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক জনাব এমরান সাদিক বাপ্পু। শুভেচ্ছাপ্রাপ্ত গুণীজন ছিলেন, যশোর ‘পথিক’ এর সম্পাদক কবি শেখ শাহরিয়ার সোহেল, শিক্ষক ও সাহিত্যিক কবি বাগবুল মাহবুব।অন্যান্যদের মধ্যে আলোচনা ও কবিতা পাঠ করেন, অ্যাডভোকেট মাহমুদা খানম, কবি ও ছড়াকার রাশিদা আক্তার লিলি, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এম,এ কাসেম অমিও, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, পাজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক বাবুরালি গোলদার, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, কবি গোলাম মোস্তফা, কবি বকুল হক, কবি এস এম রাকিব, কবি এম এন নজরুল ইসলাম, কবি আবু রায়হান, কবি সুরাইয়া শরীফ, কবি টিপু সুলতান প্রমূখ। অনুষ্ঠানে বিশিষ্ট কবি, শিল্পী ও গুণিজনদের উপস্থিতিতে যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী মিলন মেলায় পরিনত হয়।

August 15, 2026
“পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি” যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT