খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সুনামগঞ্জের ষোলঘরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উমরাহ বিজয়ীকে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬”-এ ১ম স্থান অর্জন এবং পুরস্কার হিসেবে পবিত্র উমরাহ লাভের গৌরব অর্জন করেছেন সুনামগঞ্জের সন্তান হাফিজ এহসানুল হক পারভেজ। এ উপলক্ষে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্ট সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী। হাফেজ মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা কেবল এই প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গৌরব। কুরআন সংরক্ষণের এই পবিত্র যাত্রায় এহসানুলের সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে কৃতী শিক্ষার্থী পারভেজের গর্বিত পিতা আব্দুল হক কাশিপুরী বলেন, সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করার যে স্বপ্ন নিয়েছিলাম, আজকের এই অর্জন তার বড় সার্থকতা। আমি তার উত্তরোত্তর তাওফিক ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া প্রার্থী।সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আমির হোসেন, মুফতি শহিদুল ইসলাম পলাশী, হজরত মাওলানা রফিক উদ্দিন উলাশনগরী,আরমি রফিক উদ্দিন (মাদরাসার অভিভাবক), হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার (পরিচালক, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা), হাফেজ আমির হোসাইন (ভাইস প্রিন্সিপাল, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা),হাফেজ রেজুয়ানুল করিম জুসেফ।মাদরাসার পরিচালক হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার জানান, শিক্ষার্থীদের মানসম্মত কুরআন শিক্ষা ও সঠিক লালনের ফলেই আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সুনামগঞ্জের শিক্ষার্থীরা সুনাম কুড়াচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে মাদরাসা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।সংবর্ধনা অনুষ্ঠান শেষে হাফিজ এহসানুল হক পারভেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।মোনাজাত পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জ এর সভাপতি মাওলানা আবু সাঈদ।

August 24, 2026
সুনামগঞ্জের ষোলঘরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উমরাহ বিজয়ীকে সংবর্ধনা প্রদান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT