খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত 

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জেড এম মোজাহিদ হোসেন।গত ২৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নবগঠিত অ্যাডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কুমার মুখার্জিকে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে জগদীশ কুমার দাস এবং অভিভাবক সদস্য হিসেবে শেখ রেজওয়ান হোসেনকে মনোনীত করা হয়েছে।জেড এম মোজাহিদ হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

August 25, 2026
খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT