খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় এমপি আলী আজগর লবির পক্ষ থেকে বিভিন্ন স্কুল-কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন স্কুল-কলেজে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। খেলাধুলার সুযোগ বাড়লে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা সম্ভব—এমন প্রত্যাশার মধ্য দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকালে এসব সামগ্রী বিতরণ করা হয়।খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি-র পক্ষ থেকে ডুমুরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন শাহপুর সরকারি মধুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক আলম, রংপুর কলেজের অধ্যক্ষ সমরেশ মণ্ডল, ধামালিয়া এস কে বাকার কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুন্জী, ধামালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক স্বপনসহ এমপির প্রতিনিধিবৃন্দ।বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা।

August 25, 2026
ডুমুরিয়ায় এমপি আলী আজগর লবির পক্ষ থেকে বিভিন্ন স্কুল-কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT