খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে : সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন বিদেশ যাওয়ার স্বঁপ্ন অন্যায় নয়,কিন্ত অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়া অন্যায়। সাধারন যুবক যারা রয়েছেন আপনি বৈধ পথে বিদেশ যাবেন কোন সমস্যা হলে রাষ্ট্র আপনার পাশে থাকবে,অবৈধ পথে বিদেশ গিয়ে সমস্যায় পড়লে রাষ্ট্র আপনার পাশে দাড়াঁবে না কাজেই নিরাপদ অভিবাসনই হচ্ছে সরকারের মূল লক্ষ্যে এবং উদ্দেশ্যে। সম্প্রতি সুনামগঞ্জের তিনটি উপজেলার ৮টি যুবক অবৈধ পথে লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার বিষয়টিতে অনুসূচনা প্রকাশ করে মন্ত্রী বলেন জীবনের ঝুঁিক নিয়ে কেউ আগামীতে দালালের মধ্যেমে অবৈধ পথে সাগর পাড়ি দেয়া থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন,বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি সভায় উপস্থিত সকলকে আশ্বস্থ করেন। তিনি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রশাসনের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোঃ মোখতার আহমেদ,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ,সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিললুর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী,২৮ বর্ডারগার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির,সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষরপ্রাপ্ত সদস্য এড. আব্দুল হক,এড. শেরেনুর আলী প্রমুখ। পরে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে পৃথক আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

August 26, 2026
বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে : সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT