খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুবির সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ‘সাকু ছাত্র কল্যাণ বৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিশ্ববিদ্যালয় (সাকু) আয়োজিত অনুষ্ঠানে ডিসিপ্লিনের পাঁচ ব্যাচের পাঁচ শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জাবের হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাফায়েত হোসেন ইমন। এছাড়াও বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তাকদিউর রহমান মুকুট।অতিথিরা বলেন, এ বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং ছোটদের প্রতি বড়দের সহানুভূতি, ভালোবাসা ও স্নেহের বহিঃপ্রকাশ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও তাদের সফলতার মাধ্যমে বড়দের এই ভালোবাসার প্রতিদান দিতে হবে। এর মাধ্যমে ডিসিপ্লিনের শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন সুনামের সঙ্গে সামনে এগিয়ে যাবে।

August 29, 2026
খুবির সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT