খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি আংশিক মিছিলের ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার দুপুরে দুই উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ করে এই মিছিল বের করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলকারীরা সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে,, বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। আমরা হলাম মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা” স্লোগান দেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বড় বড় গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। আকস্মিক এই ঘটনার খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রশাসনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের শান্তি বিনষ্টের যেকোনো চক্রান্ত আমরা প্রতিহত করবো।”এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

August 29, 2026
সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT