খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার (২৯ আগস-২৬) সকালে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, আবু হাসান, মতিয়ার রহমান প্রমুখ। সংগঠনের কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান টুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সহসভাপতি শিক্ষক নাজমুল আলম, আব্দুল কুদ্দুস ও মনিরুজ্জামান শাহীন।

August 30, 2026
কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT