খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শণিবার (২৯ আগস্ট-২৬) সকাল ১০টায় যশোর প্রেসক্লাবের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, আলোচক ছিলেন দৈনিক রানার পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ।সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু-এর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক এম বাদল, এস এম আলমগীর কাইয়ুম, কবি, ছড়াকার ও কথা সাহিত্যিক রাশিদা আখতার লিলি, ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু। আমন্ত্রিত অতিথি ছিলেন, দৈনিক রানার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আর এম কবিরুল আলম দিপু। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য কবি অরুণ বর্মন। সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না-এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক কবি সুরাইয়া শরীফ, এডিএম রতন, বকুল হক, মঞ্জুয়ারা সোনালী, রেবেকা টপি, আতিয়ার রহমান, বাগবুল মাহবুব, গাজী শহিদুল ইসলাম, হোসেন আলী, শিক্ষক ও কবি তৃষা চামেলি, সৈয়দ ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) পরিবারের ১৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়া অনুষ্ঠানে আবেদা-শামসুদ্দীন ফাউন্ডেশনের পরিচালক কবি রাশিদা আখতার লিলি কৃতী শিক্ষার্থী মোস্তানূর রহমান সাক্ষর-কে সম্মাননা পদক, প্রশংসা পত্র ও সম্মানী প্রদান করেন।

August 30, 2026
যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT