খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জালালাবাদে বিভিন্ন পয়েন্টে মাদক বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি মাদকের আখড়া ও আস্তানা ধ্বংস করা হয়েছে।৩ সেপ্টেম্বর বিকেলে জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া, মিয়াজী পাড়া, লরাবাগ এবং রাবারড্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক আস্তানা ও আখড়াগুলো বুলডোজার বা স্থানীয়দের সহায়তায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও অংশ নেন, ঈদগাঁও থানার এএসআই আবু তাহের, ইউপি সদস্য কামাল হোসাইন, মুজিবুর রহমান ও আবু ছালেহ। এছাড়া বিপুল সংখ্যক গ্রাম পুলিশও স্থানীয় সচেতন জনতা স্বতঃস্ফূর্তভাবে অভিযানে শরিক হন।মাঠপর্যায়ে উপস্থিত থেকে মাদকবিরোধী এই কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।

September 4, 2026
জালালাবাদে বিভিন্ন পয়েন্টে মাদক বিরোধী অভিযান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT