খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জুমার নামাজের মধ্যদিয়ে ঈদগাঁওতে মসজিদে জালালের আনুষ্ঠানিক উদ্বোধন 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

পবিত্র জুমার নামাজের মধ্যদিয়ে কক্সবাজারের ঈদগাঁওতে মসজিদে জালালের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ৪ই সেপ্টেম্বর (শুক্রবার) ঈদগাঁও ইউনিয়নের ভাদীতলায় দৃষ্টিনন্দন এই জামে মসজিদটি উদ্বোধন হয়েছে।মসজিদ উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য রাখে, মতোয়াল্লী জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফা তুল মাজদার, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদী,স্থানীয় ব্যাক্তি জাহাঙ্গীর বাঙালী।নতুন এ জামে মসজিদে প্রথম খুতবা পাঠ করেন প্রখ্যাত আলেমেদ্বীন ইমাম জাফর আলম। শেষে জুমার নামাজ পড়ান ও পরে দোয়াও পরিচালনা করেন।নবনির্মিত এই জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, সাবেক অত্র ওয়ার্ডের মেম্বার জিয়াউল হক, চেয়ারম্যান পদ প্রার্থী লায়েক ইবনে ফাজেল,ঈদগাঁও যুব ঐক্য পরিবারের দপ্তর সম্পাদক মামুনর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, মাওলানা এমদাদসহ এলাকার বিপুল সংখ্যক লোকজন। মসজিদটি উদ্বোধন উপলক্ষে বেলুন দিয়ে নতুন রুপে সাজানো হয়। চমৎকার ডিজাইনে করা হয় এ মসজিদ।জুমার নামাজ শেষে মসজিদ উদ্বোধন উপলক্ষে বিশেষ ভোজনের আয়োজনও করা হয়।

September 4, 2026
জুমার নামাজের মধ্যদিয়ে ঈদগাঁওতে মসজিদে জালালের আনুষ্ঠানিক উদ্বোধন 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT