খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রূপসায় চুরি করতে গিয়ে গণধোলাইয়ে চোর হাসপাতালে

[ccfic]
[cox_photocard_button]

মোল্লা জাহাঙ্গীর আলম

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট বাজার সংলগ্ন হোসেনপুর গ্রামের ঢালী বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে গৃহকর্তাকে ইট দিয়ে আঘাতের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে এলাকা বাসীর হাতে ধরা পড়ে গণধোলাইয়ের পর চোর হাসপাতালে ভর্তি হয়েছে।এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হোসেনপুর গ্রামের সাবেক ইউপি মেম্বর মরহুম আ. রাজ্জাক ঢালীর বাড়িতে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তার একমাত্র পুত্র গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট মর্তুজা রায়হান পালের বাজারে নিজস্ব চেম্বার বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। তিনি উঠানে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে তাদের দ্বিতল ভবন থেকে একটি ইট ছুড়ে তাকে আঘাতের চেষ্টা করা হয়। ইটটি তার শরীরে না লেগে কাছেই পড়ে। এতে তিনি হতবিহ্বল হয়ে পড়েন।রায়হান তাকিয়ে দেখেন, বাড়ির দ্বিতীয় তলায় একটি মই লাগিয়ে জনৈক ব্যক্তি গৃহে প্রবেশ করে চুরির উদ্দেশ্যে রুমে ঢুকেছে। তৎক্ষণাৎ তিনি চোর-চোর” বলে চিৎকার করলে চোর দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসী সমবেত হয়ে চোরকে খুঁজতে থাকেন। একপর্যায়ে গ্রামের শেখ বাড়ির বাগানে চোরের উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী বাগান ঘিরে ফেলেন। সেখানে তাকে আটক করে গণধোলাই দিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আটককৃত চোরের নাম তকদির শিকদার (৩৫)। পিতা-হাবিবুর রহমান শিকদার। সে নব পল্লীর সন্তনু মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।এ বিষয়টি রূপসা থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।এলাকাবাসী চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT