খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খাগড়াছড়িতে স্টোররুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাবেক সেনাকর্মী ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সদর থানার আরামবাগ এলাকার বায়তুশ শরফ রোডে অবস্থিত একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম রিয়াদ (৩৫) নামের এক সাবেক সেনাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দারা স্টোররুমের জানালা দিয়ে রিয়াদকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৃত সাইফুল ইসলাম রিয়াদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪ বেঙ্গল ইউনিটের সাবেক সদস্য ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি সংশ্লিষ্ট সিগারেট কোম্পানির স্টোররুমে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বিবাহিত, তার স্ত্রীর নাম হোসনে আরা। দুই মেয়ের পিতা তিনি। বড় মেয়ের বয়স ৪ বছর, ছোট মেয়ের বয়স ২ বছর। তার বাড়ি খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায়। বাবা মনসুর আহমেদ অবসরপ্রাপ্ত এসএসডি কর্মচারী।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন এবং সুষ্ঠু তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT