খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সাভারে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

ঢাকার সাভারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন (২৪) নামে একজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে বনগাঁও ইউনিয়নের বোলিয়ারপুর এলাকায় সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আল-আমিন বোলিয়ারপুর এলাকার বাসিন্দা এবং অটোরিকশাচালক সাত্তার পাগলার ছেলে।

ডিবির এসআই মতিউর রহমানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলায় অভিযান চালায়। এ সময় আল-আমিনকে আটক করে তল্লাশি করলে তাঁর দেহ থেকে পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তালিকাভুক্ত করা হয়।

ডিবির এসআই মো. মতিউর রহমান বলেন, বনগাঁও ইউনিয়নের বোলিয়ারপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলার তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি উল্লেখ করেন।

ওসি সাইদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT