খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের, শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন করা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। বুধবার (২১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা বন্ধ না করা পর্যন্ত ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তবে পাকিস্তান ও কাতারের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। এ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় দুই দেশের শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

October 21, 2026
হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের, শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT