
কুমিল্লা, ২৩ অক্টোবর : কুমিল্লা নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নগরের চকবাজার-সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে ‘শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে এই মিছিলটি বের হয়।
আটককৃতদের সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আর কোনো বিবরণ দেওয়া হয়নি।
