খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু, অংশ নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা

জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক শুরু হয়। দেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা বৈঠকে অংশ নিয়েছেন।

এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কমিটি আটটি বৈঠক করেছে। এবারের লক্ষ্য হলো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং সংবিধান সংশোধনের খসড়া প্রণয়ন করা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপন করা হতে পারে।

এদিকে, গণভোটের রায়ের আলোকে সংস্কারপ্রক্রিয়া পরিচালিত না হওয়ার অভিযোগ তুলে বিরোধী দলগুলো বৈঠকে অংশ নেয়নি। তবে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংশোধন কার্যক্রমে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।

October 24, 2026
সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু, অংশ নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT