খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশন্স

হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনসের কৌশলগত অংশীদারিত্ব

দেশের সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেড কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে ২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

দুই প্রতিষ্ঠান জানায়, এই সহযোগিতার মাধ্যমে তারা দেশজুড়ে নিজেদের কার্যক্রম ও কন্টেন্টের পরিসর বাড়িয়ে আরও বৃহত্তর দর্শক-শ্রোতার সাথে সংযুক্ত হতে চায়। এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। সময়ের সাথে পরিবর্তিত ভোক্তাদের রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরণকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়ও অন্তর্ভুক্ত হবে। সমসাময়িক জীবনধারা ও মানুষের বহুমুখী আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

চুক্তির আওতাে দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়েলিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কন্টেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা বিকশিত করা এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি আনার জন্য আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সাথে সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা হবে। সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়টিও এই অংশীদারিত্বে বিশেষ গুরুত্ব পাবে।

চুক্তিতে এনেক্স কমিউনিকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশন পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি বক্তব্য দিয়ে শুরু করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যতের সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

এই অংশীদারিত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাল খাতের বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কন্টেন্ট এবং বৃহৎ পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সাথে আরও নিবিড় সংযোগ তৈরিতে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

October 27, 2026
ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশন্স

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT