খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালন করা হয়েছে। ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পঞ্চগড় কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের জজ কোর্ট এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই সময় পরিবহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং যানবাহনে স্টিকার লাগানো হয়।

র্যালির শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান মো. জুলকার নাইন। বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক এবং জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী, সাংবাদিক এবং চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা সড়ক নিরাপদ করার লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথি সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। একইসঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার হুশিয়ারি প্রদান করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার চারজন সফল চালককে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

October 28, 2026
পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT