খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজধানীর চকবাজার ও বংশাল এলাকায় দলের গণসংযোগ কর্মসূচির সময় এই ঘটনা ঘটেছে।

রবিবার (২৫ অক্টোবর) এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশাপাশি আব্দুল্লাহ আল আমিন, ডা. মাহমুদা মিতু, ইসহাক সরকার, এস এম শাহরিয়ার ও তারেক আদেলসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গণসংযোগের এক পর্যায়ে পাটওয়ারীর কাছে পৌঁছানো এক ব্যক্তি তাঁর গালে চুমু দেন।

এনসিপি জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে এই গণসংযোগের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করে গণবিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে এক শিক্ষকের চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ওই ঘটনাকে ঘিরে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনা ‘চুমুকাণ্ড’ নামে আলোচিত হয়। এখন নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

October 26, 2026
এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT