
পঞ্চগড়ে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (রোজি:১৪১১)-এর ত্রিবার্ষিক নির্বাচনের ১৩ দিন পর ভোট কারচুপির অভিযোগ তুলে পরাজিত প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। তারা ভোটের ফলাফল বাতিল করে পুনরায় ব্যালট গণনার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরাজিত প্রার্থীরা অভিযোগ করেছেন যে অবৈধভাবে ব্যালট পেপার বাতিল করা হয়েছে, এজেন্ট আসার আগেই ভোট গ্রহণ শুরু হয়েছে, ব্যালট বাক্স পূর্বে দেখানো হয়নি এবং কোনো কোনো ভোটারের ব্যালটে সিল মারার ক্ষেত্রে অসমতা সৃষ্টি হয়েছে। তারা সহকারী নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র রায়কে দায়ী করেছেন।
গত ১৬ অক্টোবর পঞ্চগড় সদর উপজেলার এভারেস্ট প্রি ক্যাডেট স্কুলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। পরে রাতেই পরাজিত প্রার্থীরা লিখিত আবেদন করে পুনর্গণনার জন্য। নির্বাচন কমিশনার এম এ মজিদ বলেন আবেদন পাওয়ার পর তিনি সুভাষ চন্দ্র রায়কে নির্দেশ দিয়েছেন আইন অনুযায়ী ব্যালট পুনরায় গণনার জন্য।
