খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে সিঙ্গাপুরের সৌরশক্তির শীর্ষ প্রতিষ্ঠান ‘সোলারিক’

সিঙ্গাপুরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও শিল্পখাতের রুফটপ সোলার সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান সোলার ইন্টারকন্টিনেন্টাল লিমিটেড (সোলারিক) ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এ অংশ নিচ্ছে। শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ও টেকসই বিদ্যুৎ সমাধান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই প্রদর্শনীতে যোগদানের ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (০৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোলারিক জানিয়েছে, বাংলাদেশে শিল্পভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির প্রসারে তারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি দেশে মোট ১৯৬ মেগাওয়াটপিক (MWp) সৌরবিদ্যুৎ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। বর্তমানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সোলারিকের ৮৫টি কার্যকর সৌরবিদ্যুৎ প্রকল্প পরিচালিত হচ্ছে।

সোলারিকের রয়েছে দেশের বেশ কয়েকটি বড় ও ঐতিহাসিক সৌর প্রকল্প বাস্তবায়নের রেকর্ড। এর মধ্যে অন্যতম হলো চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (KEPZ) ইয়াংওয়ান কর্পোরেশনের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম ৫২ মেগাওয়াটপিক (MWp) ছাদভিত্তিক (রুফটপ) সোলার EPC প্রকল্প। এছাড়া, দেশীয় পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের জন্য ২৮ মেগাওয়াটপিক (MWp) ক্ষমতার আরেকটি বড় রুফটপ সোলার প্ল্যান্ট সফলভাবে স্থাপন করেছে তারা, যা দেশের সবুজ জ্বালানি খাতের অন্যতম প্রধান মাইলফলক।

প্রতিষ্ঠানটির দূরদর্শী লক্ষ্য তুলে ধরে সোলারিকের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার নাজনীন আক্তার বলেন, “শিল্পখাতে সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুতের প্রসার ঘটিয়ে বাংলাদেশকে সবুজ জ্বালানির পথে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেলে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং তা টেকসই অর্থনৈতিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে।”

‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণের মাধ্যমে সোলারিক দেশের শিল্প উদ্যোক্তা, সম্ভাবনাময় বিনিয়োগকারী, জ্বালানি খাতের পেশাজীবী এবং প্রযুক্তি উদভাবকদের সঙ্গে মতবিনিময় করবে। এই প্রদর্শনীর মাধ্যমে শিল্পখাতে সৌরবিদ্যুতের নতুন নতুন সম্ভাবনার দরজা উন্মোচিত হবে এবং বাংলাদেশে পরিবেশবান্ধব সবুজ জ্বালানির রূপান্তর প্রক্রিয়া আরও দ্রুত ও সুসংহত হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

November 3, 2026
বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে সিঙ্গাপুরের সৌরশক্তির শীর্ষ প্রতিষ্ঠান ‘সোলারিক’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT