
ময়মনসিংঘের ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি আব্দুর রশীদকে মুঠোফোন দিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দাবি জানান, হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করছে।
বুধবার বিকেলে উপজেলার কাঁচামাটিয়া নদীর সেতু সংলগ্ন ময়মনসিংঘ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরশিহারী ও চরহোসেনপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আনা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভুক্তভোগী আব্দুর রশীদ ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
বক্তারা বলেন, গত ২৪ জুলাই থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে কল করে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানান। সর্বশেষ গত ২১ অক্টোবর বেলা ১১টা ২২ মিনিটে তিনি উপজেলার চরহোসেনপুর এলাকায় নিজ বসতবাড়িতে অবস্থানকালে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে কল করা হয়। এ সময় হুমকিদাতা অকথ্য ভাষায় গালিগালাজ করে সুযোগ পেলেই গুলি করে তাঁর মাথার খুলি উঁচু দেওয়ার হুমকি দেন।
বক্তারা আরও জানান, এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চাওয়ে বুধবার আব্দুর রশীদ ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯২) করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শুধু ভুক্তভোগী ব্যক্তি নয়, তাঁর পরিবারের সদস্যরাও আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
তাই হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি আব্দুর রশীদ ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মসূচি থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জটিতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তাঁরা দাবি আদায়ে না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
