খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক পলায়িত হয়েছেন এমন অভিযোগ ওঠেছে। ঘটনার একদিন পার হলেও ছাত্রীর কোনো হদিস মেলেনি। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেন (৩৮) ও তাঁর মায়ের বিরুদ্ধে ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) মমতা খাতুন নামের এক নারী অভিযোগটি দায়ের করেছেন। এর আগে বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বালসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযুক্ত রাজিব হোসেন স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের পরিচালক। তিনি বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রেশমাকে (ছদ্মনাম) কোচিং সেন্টার ও নিজের বাসায় পড়াতেন।

ছাত্রীর পরিবারের অভিযোগ, বুধবার সকালে বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে রেশমা বাড়ি থেকে বের হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরও সে বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাঁকে নিয়ে চলে গেছেন বলে অভিযোগ আছে।

পরিবারের আরও দাবি, এর আগেও রাজিব হোসেন দুই ছাত্রীকে নিয়ে পলায়ন করে বিয়ে করেছিলেন। পরে তাঁদের দুজনকেই তালাক দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘রাজিব কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এমন ন্যক্কারজন چه কাজ করছেন। এতে পুরো শিক্ষক সমাজ বিব্রত হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত রাজিব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

November 6, 2026
ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT