খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী?

রজনীকান্তের সম্পত্তির ভবিষ্য: মৃত্যুর পর চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপম যাবে জনকল্যাণে

দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্ত এক আশ্চর্যজনক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর তাঁর সম্পত্তির এক বড় অংশ—চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপম—তাঁর পরিবারের পরিবর্তে তামিলনাড়ুর জনসাধারণের কল্যাণে ব্যয় করা হবে। এই সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যাবে বলে তিনি ঘোষণা করেছেন।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তাঁর ব্যাখ্যা, তামিলনাড়ুর মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বছরের পর বছর দর্শকেরা সিনেমার টিকিট কিনে তাঁর পাশে থেকেছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করতে চান তিনি।

রজনীকান্ত বলেন, “আমার মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটি পয়সা ব্যয় হবে তামিলনাড়ুর সেই মানুষের কল্যাণে, যাঁরা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার এক পয়সাও পাবে না।” তিনি আরও যোগ করেন, টিকিটের দাম যেমনই থাকুক, তামিলনাড়ুর মানুষ সব সময় তাঁর সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গেছেন।

রাঘবেন্দ্র মণ্ডপম সম্পর্কে তাঁর বিশেষ সংযোগ রয়েছে। প্রায় সোয়া একর জায়গাজুড়ে অবস্থিত এই ভবনটি ১৯৮৯ সালে নির্মিত হয়। দীর্ঘদিন ধরে এটি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের জন্যও ভবনটি খুলে দিয়েছিলেন অভিনেতা। একসময় ভবনটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনার কথাও আলোচনায় এসেছিল, তবে এখনো কোদামবাক্কামে দাঁড়িয়ে আছে রাঘবেন্দ্র মণ্ডপম। এবার নিজের মৃত্যুর পর এই সম্পত্তিকে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন রজনীকান্ত।

দর্শকদের ভালোবাসায় যে অবস্থান তৈরি করেছেন, মৃত্যুর পর সেই ভালোবাসার প্রতিদান মানুষের কল্যাণে দিতে চান—এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

November 18, 2026
মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী?

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT