খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘এসবিএমসি ডে’ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় এসবিএমসি প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বান্দ রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

সকাল ১০টায় কলেজের ৫০ বছর পূর্তি মঞ্চে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য ও স্মৃতিচারণ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুজিবুল হক দোলন, অধ্যাপক ডা. পারভেজ রেজা কাকন, ডা. নজরুল ইসলাম সেলিম, ডা. ইমতিয়াজ আহমেদ সাজিদসহ কলেজের প্রথম থেকে ৫৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। স্মৃতিচারণে ফিরে আসে কলেজজীবনের নানা আনন্দঘন মুহূর্ত।

November 21, 2026
র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT