খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়িতে অভিযান, ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি সদর উপজেলায় উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। এ সময়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং সংশোধিত ২০১৯ সালের বিধি লঙ্ঘনের অভিযোগে সদর উপজেলার তিনটি ইটভাটাকে মোট সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানে কমলছড়ির ‘ABC ব্রিকস’ ও ‘A77 ব্রিকস’ প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেককে ২ লাখ টাকা করে, মোট ৪ লাখ টাকা এবং ‘আরপিএস ব্রিকস’-কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া, অভিযানের সময় দুটি ভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মাহাবুব রনি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আহমেদ এবং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, ‘সদর উপজেলার ভাটাগুলোতে তদারকি চালিয়ে ইট তৈরির প্রমাণ পাওয়ায় গঞ্জপাড়া ও কমলছড়ির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। দণ্ডের অর্থ পরিশোধ না করলে কারাদণ্ডের বিধানও রাখা হয়েছিল।’

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আহমেদ জানান, ‘হাইকোর্টের রিটের আদেশ অনুযায়ী সারাদেশের পাশাপাশি পার্বত্য জেলাগুলোতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের সহায়তায় দুটি চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম স্থগিত করা হয়েছে। খাগড়াছড়ির অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চলবে।’

পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন অমান্যকারী ভাটাগুলো নিয়ন্ত্রণে রাখতে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।

November 24, 2026
হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়িতে অভিযান, ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT