
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা এলাকায় একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করেছে। তাদের চেষ্টায় রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
