খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে ২২ মণ ওজনের লিমনের গরুটি আকর্ষণীয় উপহারসহ বিক্রির অপেক্ষায়

পরেশ দেবনাথ, স্টাফ রিপোর্টার যশোরের কেশবপুরে এবারের কোরবানীর ঈদে আকর্ষণীয় উপহারসহ বিক্রির অপেক্ষায় প্রায় ২২মণ ওজনের বিশাল আকৃতির লিমনের শখের গরুটি। তিনি জার্সি জাতের এই গরুটি পিতৃ স্নেহে দেড় বছর যাবৎ লালন-পালন করে আসছেন।রোোববার (০১ জুন-২৫) বিকেলে কেশবপুর শহর থেকে ২ কিঃমিটার দূরে কেশবপুর পৌর শহরের ভোগতি-নরেন্দ্রপুর নোনাডাঙ্গা ১নং অর্ডের আব্দুল আহাদ-এর ছেলে লিমনের বাড়িতে গিয়ে দেখা যায়, টালির চালাঘরে রাখা লিমনের বিশাল আকৃতির শখের গরুটি পরম যত্নে লালন-পালন করছেন। প্রতিদিন এই বিশাল আকৃতির ষাঁড়টির খাবার তালিকায় রয়েছে ভূষি, খৈল, ভুট্টা, বিচালি ও ঘাস খাওয়ানোর পাশাপাশি পাকা কলা, বাদাম এবং পাউরুটি। ষাঁড়টিকে প্রতিদিন তিন বেলা খাওয়ানোর জন্য প্রায় ৫ থেকে ৬শ’ টাকা খরচ হয়। তিনি প্রায় দেড় বছর আগে গরুটি কেশবপুর গরুর হাট থেকে কিনেছিলেন বলে জানান। গরুটি  ষাঁড়টি এখন বিশাল আকৃতির ষাঁড়ে পরিনত হয়েছে।বর্তমান গরুর বাজার অনুযায়ী ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ৬ লাখ টাকা। তিনি বলেন, প্রকৃত মূল্যে বিক্রি করতে পারলে ষাঁড়টির সাথে যে কোন একটা আকর্ষণীয় উপহার ক্রেতাকে দিবেন। স্থানীয়রা জানান, এত বড় গরু আমাদের এই এলাকায় আর একটিও নাই। তাকে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে। এত বড় গরু দেখে আমরাও অনুপ্রাণিত হচ্ছি। প্রতি দিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এই গরু দেখতে আসে লিমনের বাড়িতে। লিটনের গরু এখন মানুষের মুখে মুখে।লিমন বলেন, গরু লালন-পালন করা আমার ছোট বেলা থেকেই শখ। পরিবারের সকলে মিলেই গরুর সেবাযত্ন করা হয়। এ উপজেলার সবচেয়ে বড় ষাঁড় এটি বলে আমি মনে করি। ঠিক ঠাক দাম পেলে তাকে এবার বিক্রি করা হবে। কোনো পশু হাটে তাকে এখনও নিয়ে যাওয়া হয়নি। এতো বড় গরু হাটে নেওয়া সম্ভব না বিধায় বাড়ি থেকেই কোরবানির জন্য ক্রেতা বা ব্যবসায়ীর কাছে গরুটি বিক্রি করতে ইচ্ছুক। উপজেলা প্রাণি চিকিৎসক অলোকেশ সরকার বলেন, তিনি ছোট অবস্থা থেকেই গরুটির চিকিৎসা দিয়ে আসছেন। নিয়মিত ষাঁড়টিকে দেখাশোনা করা হচ্ছে। প্রাকৃতিক খাবার খাওয়ায়ে ষাঁড়টি লালন-পালন করছেন লিমন সাহেব। গরুটির উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট এবং ওজন প্রায় ২২ মণ।

June 3, 2025
কেশবপুরে ২২ মণ ওজনের লিমনের গরুটি আকর্ষণীয় উপহারসহ বিক্রির অপেক্ষায়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT