খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় অবৈধ অস্ত্র উদ্ধারসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :  খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। এলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালান কারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১) জাফর সিদ্দিকী রাজু (৪৩), পিতা-মৃত এসএম রফিকউদ্দিন, সাং-উত্তর সলুয়া, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং ২) নজরুল ইসলাম (৬২), পিতা-মৃত আবু মোহাম্মদ, সাং-শামসুর রহমান রোড, থানা-খুলনা সদর, খুলনা’দ্বয়কে আটক করে।গত বছরের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা হতে জারিকৃত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিগত ২০০৯ সালের ০৬ জানুয়ারী হতে ২০২৪ সালে ০৫ই আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হলেও আটককৃত আসামী লাইসেন্সকৃত অস্ত্র বিধি মোতবেক জমা প্রদান না করে অবৈধভাবে অস্ত্র নিজ হেফাজতে রাখে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক এ মোহাম্মদ এন্ড কোং আর্মস এন্ড এমুনিশন ডিলার্স নামক দোকান হতে লাইসেন্সকৃত ১টি ০.২২ বোরের রাইফেল, ২টি ম্যাগাজিন, ৯৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের কপি ও ১টি ক্যাশ মেমো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

September 12, 2025
খুলনায় অবৈধ অস্ত্র উদ্ধারসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT