
নিজস্ব প্রতিবেদক : খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। এলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালান কারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১) জাফর সিদ্দিকী রাজু (৪৩), পিতা-মৃত এসএম রফিকউদ্দিন, সাং-উত্তর সলুয়া, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং ২) নজরুল ইসলাম (৬২), পিতা-মৃত আবু মোহাম্মদ, সাং-শামসুর রহমান রোড, থানা-খুলনা সদর, খুলনা’দ্বয়কে আটক করে।গত বছরের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা হতে জারিকৃত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিগত ২০০৯ সালের ০৬ জানুয়ারী হতে ২০২৪ সালে ০৫ই আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হলেও আটককৃত আসামী লাইসেন্সকৃত অস্ত্র বিধি মোতবেক জমা প্রদান না করে অবৈধভাবে অস্ত্র নিজ হেফাজতে রাখে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক এ মোহাম্মদ এন্ড কোং আর্মস এন্ড এমুনিশন ডিলার্স নামক দোকান হতে লাইসেন্সকৃত ১টি ০.২২ বোরের রাইফেল, ২টি ম্যাগাজিন, ৯৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের কপি ও ১টি ক্যাশ মেমো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
